বাংলাদেশ

করোনাভাইরাস: আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশ পুলিশ সদস্যের ছবি, স্বাস্থ্যবিধি মান্য করে PPE পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশ পুলিশ সদস্যের ছবি, তিনি পিপিই পরিহিত, স্বাস্থ্যবিধি মান্য করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টেবল মো. সিরাজুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার ভোর ৪ টা ৩৮ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন: বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

১৯৯৪ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করা সিরাজুল মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর্ক পাঁচপাড়া গ্রামে।

এ নিয়ে বর্তমান করোনাকালে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে ৫২ জন বীর পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন।

বিষয়:করোনাভাইরাস পুলিশ সদস্যের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…