বিনোদন

করোনাভাইরাস: আক্রান্ত বলিউডের প্রযোজক করিম মোরানি

বলিউডের প্রযোজক করিম মোরানি করোনাভাইরাসে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের প্রযোজক করিম মোরানি করোনাভাইরাসে আক্রান্ত, ছবি দেখা যাচ্ছে তার মুখের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানি। তাকে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কয়েক দিন আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন করিম মোরানির দুই মেয়ে জোয়া ও শাজা। করিম মোরানি তাদের সঙ্গেই থাকায় সংক্রমণের ঝুঁকিতে ছিলেন তিনিও। জোয়া ও শাজাও হাসপাতালে ভর্তি আছেন।

শাজা মার্চের শুরুতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। অন্যদিকে, জোয়া রাজস্থানে গিয়েছিলেন সিনেমার শুটিং এর জন্য। চিকিৎসকরা ধারণা করছেন ভ্রমণের কারণেই সংক্রমিত হয়েছেন তারা।

করিম মোরানির স্ত্রী এবং গৃহকর্মীদের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। তবে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বলিউডের জনপ্রিয় অনেক ছবি প্রযোজনা করেছেন করিম মোরানি। তার মধ্যে শাহরুখ খানের রা ওয়ান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার এবং দিওয়ালি অন্যতম।

বিষয়:প্রযোজক বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…