চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরও দুই সপ্তাহ লকডাউন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

মহামারি করোনাভাইরাস সংক্রমণের মাত্রা না কমায় নতুন করে দুই সপ্তাহের জন্য লকডাউন আরোপ করেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রশাসন।

পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানান, আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সামান্য শিথিলতার সাথে পূর্বের সকল নিষেধাজ্ঞা জারি থাকবে।

তবে অক্টোবর থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাবে বলে জানান তিনি।

ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে মেলবোর্নে রাজ্য। অস্ট্রেলিয়ার ৭৫৩ জন মৃত্যুর ৯০ ভাগ এই রাজ্যের।

২৫ মিলিয়ন জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় ২৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মেলবোর্ন অঞ্চলে। করোনাভাইরাস বৃদ্ধির পর মেলবোর্নে দ্বিতীয়বার লকডাউনে যায় ৯ জুলাই।

স্কুল-কলেজ নতুন করে বন্ধ করে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয় বাড়ি থেকে অনলাইনে ক্লাস করতে। মেলবোর্নের সমস্ত নাগরিককে নির্দেশ দেওয়া হয় বাড়িতে থাকার। বাজার করতে গেলেও পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে হবে বলে জানানো হয়।

Reneta

বর্তমানে চতুর্থ পর্যায়ের লকডাউন চলছে, এটি শেষ হতে চলেছে ১৩ সেপ্টেম্বর। এরপর আরও দুই সপ্তাহের জন্য লকডাউন বৃদ্ধি করলো মেলবোর্ন প্রশাসন।

বিবিসি বলছে, এরই মধ্যে জনগণ লকডাউন বিরোধী বিক্ষোভ করছে অস্ট্রেলিয়ায়। প্রায় এক মাস ধরে চলমান কঠোর পদক্ষেপের প্রতিবাদে প্রায় ৩০০ লোক মিছিল করেছে। মেলবোর্ন ছাড়াও সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড এবং পার্থেও বিক্ষোভ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের মাঝে গ্রেপ্তার অভিযানও চালিয়েছে।

করোনাভাইরাসের কারণে ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়া এই প্রথম অর্থনৈতিক মন্দায় পড়েছে। দেশটি ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটেও নিজেদের অর্থনীতি ঠিক রাখতে পেরেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ভয়াবহ দাবানল এবং তার পরই ধাক্কা হিসেবে এসেছে করোনাভাইরাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকরোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT