চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: অতি উৎসাহীদের জন্য অর্জন যেন ম্লান না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:২৯ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২০
সম্পাদকীয়
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মোকাবেলায় ডাক্তারসহ স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট কর্মীরা সামনের সারির যোদ্ধা হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরাও এর বাইরে নয়। করোনাযুদ্ধে তারাও সম্মুখযোদ্ধা। তবে শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে যা ঘটেছে তা অনভিপ্রেত।

গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, করোনা পরীক্ষা করানোর জন্য মাকে নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গিয়েছিলেন মুগদার দক্ষিণ মান্ডা এলাকার শাওন নামের এক ব্যক্তি। ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েও পরীক্ষা করানোর অনুমতি পাননি। এ নিয়ে কর্তব্যরত আনসার সদস্যদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আনসার সদস্যরা তার কলার ধরে হাসপাতালের ক্যাম্পে নিয়ে যান। এই ঘটনার ছবি তুলতে গেলে আনসার সদস্যরা লাঞ্ছিত করেন দুই ফটো সাংবাদিককে। আনসার সদস্যদের হামলায় রুবেল রশীদের ক্যামেরার লেন্সের ফিল্টার ভেঙে গেছে।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে শুরু থেকে করোনার চিকিৎসা হলেও এর আগে এখানে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এখন আবার যা ঘটল তাতে আমরা নিন্দা জ্ঞাপন করছি।

Banglabid

করোনাভাইরাস পরিস্থিতিতে করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে পরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকা স্বাভাবিক। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিতে হবে। তা না করে রোগীদের ধরে নিয়ে যাওয়া, সেই বিষয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর করা কোনোভাবেই যৌক্তিক নয়। এমন ন্যাক্কারজনক ঘটনায় তদন্ত করে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর করোনাকালে মানসিক স্বাস্থ্যের দিকে যখন জোর দিচ্ছেন, তখন হাসপাতালের আনসার সদস্যদের এমন ঘটনা অনাকাঙ্খিত। এটা কোনোভাবেই পেশাদারিত্বের সঙ্গে যায় না। একইসঙ্গে করোনা পরীক্ষার জন্য হাসপাতালে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে অপেক্ষমান থেকেও টোকেন বা পরীক্ষার অনুমতি না পাওয়া দুঃখজনক। এক্ষেত্রে করোনাভাইরাস এর নমুনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব জায়গায় আনসার সদস্যসহ সংশ্লিষ্টদের কাউন্সেলিংয়ের আওতায় নিয়ে আসা জরুরি। করোনাভাইরাসের এই সময়ে এমন অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্যও আমরা মুগদা জেনারেল হাসপাতাল সংক্রান্ত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমুগদা জেনারেল হাসপাতালসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ ‘বিক্রি’: প্রমাণ পায়নি শ্রীলঙ্কান পুলিশ

পরবর্তী

বিশ্বব্যাপী করোনায় ৫ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু

পরবর্তী

বিশ্বব্যাপী করোনায় ৫ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু

মকবুলা

কথাসাহিত্যিক মকবুলা মনজুরের মৃত্যু

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT