তথ্যপ্রযুক্তি

করোনা: নিরাপত্তার দাবিতে ধর্মঘটে যাচ্ছেন অ্যামাজন কর্মীরা

অ্যামাজন কর্মীরা নিরাপত্তার দাবিতে ধর্মঘটে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামাজন কারখানার ভেতরে কর্মীদের ধর্মঘটের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিভিন্ন পণ্য ও সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রকোপের মধ্যে নিরাপত্তার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের নিউইয়র্কের স্ট্যাটান আইল্যান্ড ওয়্যার হাউজের কর্মীরা। জেএফকে-৮ নামে পরিচিত অ্যামাজনের এই ওয়্যার হাউজে ১০০ কর্মী কাজ করেন।

তাদের দাবি অনুযায়ী, ওই ওয়্যার হাউজে একটি ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন না করলে কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

গত সপ্তাহে এক কর্মীর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর এই ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা নিয়েছে সেখানে কর্মরতরা। তাদের দাবি, কোভিড১৯ ইস্যুতে সেখানকার ব্যবস্থাপকের ভূমিকা স্বচ্ছ নয়। কমপক্ষে ৭ জন কর্মী কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এদিকে, করোনাভাইরাস বাস্তবতায় যুক্তরাষ্ট্রে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে অ্যামাজন। হুট করে ‘হোম ডেলিভারি’-এর উপর চাপ বেড়ে যাওয়ায় সিদ্ধান্তটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্মীদের মজুরি বাড়ানো সম্পর্কেও তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। ঘণ্টাচুক্তিতে যারা অ্যামাজনের ওয়্যারহাউজে কাজ করেন এবং যারা প্রতিষ্ঠানটির সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে কাজ করছেন, তাদের মজুরি বাড়াবে বলে জানিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি।

বিষয়:অ্যামাজন করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…