বিনোদন

করোনাক্রান্ত মিমের বর, হানিমুন যাত্রা স্থগিত

বিবাহের দিন দম্পতির খুশির মুহূর্ত, সুন্দর সাজে সেজেছেন নবদম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের দিন নবদম্পতির খুশির মুহূর্ত, ঐতিহ্যবাহী পোশাক ও গহনা পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪ জানুয়ারি বিয়ের পর ১১ জানুয়ারি বর সনি পোদ্দারকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যাওয়ার কথা ছিলো চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। কিন্তু মাঝখানে বাঁধা হয়ে দাঁড়ালো করোনা! মিমের বর করোনাক্রান্ত হওয়ায় শেষ সময়ে এসে হানিমুনের সিদ্ধান্ত বাতিল করলেন নায়িকা।

৯ জানুয়ারি করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারেন, মিমের বর সনি পোদ্দার করোনা পজিটিভ। মিম জানালেন, তার বাবা বীরেন্দ্রনাথ সাহাও করোনা পজিটিভ। এ অবস্থায় ১৫ জানুয়ারির অনুষ্ঠানও আপাতত স্থগিত করেছেন মিম।

মিম জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের পর দুই পরিবারের বেশির ভাগ মানুষের ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়ায় সবারই করোনা পরীক্ষা করানো হয়। এরমধ্যে অনেকের কোভিড রেজাল্ট পজিটিভ এসেছে।

বর সনি পোদ্দারের করোনা পজিটিভ হলেও জটিল কোনো সমস্যা নেই বলে জানালেন মিম।

৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চিত্রনায়িকা মিম বিয়ে করেন ব্যাংকার সনি পোদ্দারকে। এরপর পারিবারিক নানা আয়োজনে ব্যস্ত থাকতে দেখা যায়। আগামি ১৫ জানুয়ারি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দম্পতির বিশেষ আয়োজনের কথা ছিলো। তবে আপাতত সেই অনুষ্ঠানও স্থগিত রাখছেন মিম।

বিষয়:করোনা কোভিড পজিটিভ বর বিদ্যা সিনহা মিম মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…