আদালত

করোনাকালে তামাদি মামলা, আবেদনের মেয়াদ বাড়ল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও ফুলের বাগান, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৬ মার্চ বা তার পরে তামাদি (সময়সীমা শেষ) হওয়া সব ধরনের মামলা বা আবেদন আগামী ৩১ আগস্ট পর্যন্ত দায়েরের সুযোগ দিয়ে আদেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন শারীরিক উপস্থিতিতে আদালতে বিচারকাজ বন্ধ থাকার প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

সর্বোচ্চ আদালত তার আদেশে বলেছেন, ‘সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতা ও কর্তৃত্ব বলে সাধারণ বা বিশেষ আইনের অধীনে দেওয়ানি/ফৌজদারি বা প্রশাসনিক বিষয়ে আবেদন/পিটিশন/মামলা/আপিল/রিভিশন/অন্যান্য যেসব আইনি প্রক্রিয়া দায়েরের মেয়াদ ২৬ মার্চ বা এরপর শেষ (তামাদি) হয়ে গিয়েছে, সেই সব ক্ষেত্রে মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো।’

সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে এই আদেশ দেওয়া হলো উল্লেখ করে বলা হয়েছে, ‘সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুসারে সব আদালত/ট্রাইব্যুনালের জন্য এটা বাধ্যতামূলক।’

বিষয়:মামলা সুপ্রিম কোর্ট হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…