চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালের অস্কার: যুক্তরাজ্যে বিশেষ ব্যবস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০২১
বিনোদন
A A
যুক্তরাজ্যে থাকায় অস্কারের সশরীরে থাকতে পারবেন না তারা

যুক্তরাজ্যে থাকায় অস্কারের সশরীরে থাকতে পারবেন না তারা

অস্কারের মূল ইভেন্টের আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনে। তবে শো প্রডিউসাররা যুক্তরাজ্যের জন্যও রেখেছেন বিশেষ পরিকল্পনা।

৯৩তম অস্কারের এক মাসও বাকি নেই। শো প্রডিউসার স্টিভেন সোডারবার্গ, জেসে কলিনস ও স্ট্যাসি শের জানিয়ে দিয়েছেন অতিথিদের উপস্থিত থাকতে হবে সশরীরে। তারা এটাও জানিয়েছেন যে এবারের অস্কারে থাকছে না জুম-এ অংশ নেয়ার সুযোগ।

কিন্তু মনোনয়নপ্রাপ্তদের মধ্যে কমপক্ষে ৯ জন যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তাদের মধ্যে প্রমিজিং ইয়ং ওমেন নির্মাতা এমেরাল্ড ফেনেল, তারকা ক্যারে মুলিগান এবং রিয়াজ আহমেদ থাকেন যুক্তরাজ্যে।

যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই যুক্তরাজ্য থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সশরীরে অংশ নেয়া সম্ভব নয় অস্কারে। মঙ্গলবার এই সমস্যা সমাধানের জন্য ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়েছিল। মিটিং এ বলা হয়েছে মনোনীতদের জন্য ‘ইউকে হাব’ এর ব্যবস্থা করা হবে। অর্থাৎ যুক্তরাজ্যে বসেই অস্কার অনুষ্ঠানে অংশ নিতে পারবেন মনোনীতরা।

অস্কার অনুষ্ঠানে যারা সশরীরে অংশ নেবেন, তাদের সবাইকে ১০ দিন করে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সবাইকেই মাস্ক পরতে হবে অনুষ্ঠানে।

৯৩ তম অস্কারের আসর বসবে ২৫ এপ্রিল। এবছরের অস্কারের আসর বসবে ডলবি থিয়েটার এবং ইউনিয়ন স্টেশনে। ৯০ মিনিট ধরে চলবে অনুষ্ঠান। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতাঅভিনেত্রীঅস্কারঅস্কার মনোনয়নইভেন্টকরোনাকালনির্মাতামনোনয়নযুক্তরাজ্যযুক্তরাষ্ট্রলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT