করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শারীরিক কোনো জটিলতা নেই সাবেক এ ক্রিকেটারের। দুদিন পর ফের কোভিড-১৯ টেস্ট করানো হবে তার।
মিনহাজুল আবেদীন চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘শরীরে হালকা জ্বর আছে। এছাড়া অন্য কোনো উপসর্গ নেই।’
বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন মিনহাজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে প্রতিক্রিয়া জানান। রাতে জানা গেল তিনি করোনা পজিটিভ। তাতে শঙ্কায় পড়েছেন অনেক সাংবাদিকও।







