বাংলাদেশ

করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩১

বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ৩১ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে মানুষ masks পরে বাইরে চলাফেরা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮০৫তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এসব তথ্য জানানো হয়।

এর আগে টানা একমাস মৃত্যুহীন থাকার পর চলতি মাসের ২১ তারিখে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১ জন। শনাক্তের হার দশমিক ৭৮ শতাংশ। আগের দিন ৩ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৯ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার দশমিক ৭০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৮৩ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ১৫৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ।

 

বিষয়:করোনা সংক্রমণ করোনাভাইরাস বাংলাদেশ মৃত্যু শনাক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…