করণ জোহরকে ‘ন্যাস্টি পারসন’ বললেন কঙ্গনা রনৌত। তার কথায়, করণ স্বভাবতই এমন। তার আচরণে আর কথায় মানুষকে হেয় করা অনেকটাই অভ্যাসের পরিণত হয়ে গেছে। তার মধ্যে এমন আচরণ কখনো পাইনি যে সমঝোতা বা কারও সাথে মিলে মিশে চলবে। সে শুধুমাত্র তার সাথেই মিলে চলে, যে তাকে তোয়াজ করে চলে। আর তাই করণের আচরণে আমি মোটেও অবাক হইনি।
আইফার গালা রাউন্ডে স্বজনপ্রীতি ইস্যুতে কঙ্গনাকে আবারও হেয় করেন করণ জোহর। আর এ সময় সাথে নিয়েছিলেন বলিউড তারকা সাইফ আলী খান এবং বরুণ ধাওয়ানকে। আর এই ইস্যুতেই এসব কথা বললেন কঙ্গনা রনৌত।
করণ জোহরের সঙ্গে কঙ্গনা রনৌতের বিতর্কের শুরু এখানেই নয়। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কঙ্গনা অভিযোগ করেন, ‘বলিউডে স্বজনপ্রীতির চর্চাটা অনেক বেশি, আর সেটাকে প্রশ্রয় দেয় করণ নিজেই।’
যদিও কঙ্গনা এসবের ধার ধারেন না। সেই থেকে ঝামেলার শুরু। আর এই ইস্যুতে বলিউডে তর্ক বিতর্ক একেবারে কম হয়নি। মাঝে কিছুদিন থেমে থাকলেও নিউইয়র্কে আইফা অনুষ্ঠানে তা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। ডেকান ক্রনিকল।








