বিনোদন

মুক্তির আগেই খরচের ৯০ শতাংশ তুলে ফেলেছে ‘রকি-রানি’

রকি-রানি সিনেমার দুই তারকা রোমান্টিক দৃশ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

রকি-রানি সিনেমার দুই তারকা একটি রোমান্টিক দৃশ্যে, আলো ও প্রেক্ষাপটের মাধ্যমে তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে লম্বা বিরতির পরে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চর্চা। ১৭৮ কোটি রুপি বাজেটের এই ছবি মুক্তির আগেই তুলে ফেলেছে খরচের ৯০ শতাংশ।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে করণ জোহর ছবির পেছনে খরচ করেছেন ১৬০ কোটি রুপি। প্রচারণার জন্য ব্যয় করবেন আরও ১৮ কোটি রুপি। প্রযোজকরা ইতোমধ্যেই ছবির ডিজিটাল রাইট বিক্রি করেছেন আমাজন প্রাইমের কাছে। ৮০ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে ছবির স্বত্ব।

এছাড়াও ৫০ কোটি রুপিতে কালারস কিনেছে ছবির স্যাটেলাইট স্বত্ব। সারেগামা মিউজিক্যাল স্বত্ব কিনেছে ৩০ কোটিতে। অর্থাৎ ১৬০ কোটি রুপি উঠে এসেছে ছবি মুক্তির আগেই। আর মাত্র ১৮ কোটি রুপি আয় করলেই ছবির লগ্নি পুরোপুরি উঠে আসবে।

বাজেটের সিংহভাগ উঠে আসায় ছবির ব্যবসা নিয়ে চাপে নেই নির্মাতা-প্রযোজক। ছবিটির গানগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রশংসা পেয়েছে রণবীর-আলিয়ার লুক। এই জুটির রসায়নও জমেছে। সব মিলিয়ে ছবিটি ভালো ব্যবসা করবে এমনটাই আশা করছেন বক্সঅফিস বিশেষজ্ঞরা।

আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন।

সূত্র: কইমই

বিষয়:আলিয়া ভাট করণ জোহর ও কঙ্গনা রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…