চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করণের ‘পদ্মশ্রী’ ফিরিয়ে নেয়া হোক, কঙ্গনার অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২০
বিনোদন
A A

চলতি বছরেই ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পেয়েছিলেন বলিউডের তারকা প্রযোজক, নির্মাতা ও অভিনেতা করণ যোহর! অথচ এই অভিনেতার কাছ থেকে এই পুরস্কার ফিরিয়ে নেয়ার অনুরোধ জানালেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কিন্তু সরকারের কাছে এমন অদ্ভুত অনুরোধ কেন জানালেন কঙ্গনা? মূলত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর শুরু থেকেই সরব ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে বলিউডের স্বজনপ্রীতিকে কেন্দ্র করে করণ যোহর, মহেশ ভাট সহ একাধিক তারকার কথা উল্লেখ করে বিভিন্ন সময় নানান কথা বলেছেন কঙ্গনা। সেই বিষয়কে উল্লেখ করেই এবার করণ যোহরের ‘পদ্মশ্রী’ ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেন কঙ্গনা।

কঙ্গনা টুইটের মাধ্যমে ভারত সরকারের কাছে অনুরোধ করে লিখেছেন, আমি ভারত সরকারকে করণ যোহরের পদ্মশ্রী ফিরিয়ে নিতে অনুরোধ করছি। কেননা তিনি আমাকে প্রকাশ্যে ভয় দেখিয়েছিলেন যেন আমি ফিল্ম ইন্ডাস্টিতে আর কাজ না করি। সেই সাথে তিনি সুশান্তের ক্যারিয়ার ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিলেন। ভাল কাজ করা স্বত্ত্বেও তিনি সুশান্তের ক্যারিয়ারে সাফল্যের মুখ দেখতে দেননি। এছাড়া ‘উরি’ যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেও এখন সেই যুদ্ধ নিয়ে সিনেমা নির্মাণ করে সবার সামনে ভালো সাজার চেষ্টা করছেন করণ।

তবে কঙ্গনার এসব কথা কতটা সত্য, তা নিয়ে সন্দেহ করে পাল্টা মন্তব্যও করেছেন অনেকে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, আদৌ কি কঙ্গনা সুশান্তের মৃত্যুর সঠিক বিচার পাওয়ার জন্য লড়ছেন, নাকি নিজের ক্ষোভের প্রতিশোধ নিতে কররের বিরুদ্ধে নানা রটাচ্ছেন!

ট্যাগ: কঙ্গনা রানাউতকরণ জোহরসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে ফেসবুকের কার্যনির্বাহীর বিরুদ্ধে মামলা

পরবর্তী

কঠোর স্বাস্থ্যবিধি না ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যই ঝুঁকিতে ফেলে দেয়

পরবর্তী

কঠোর স্বাস্থ্যবিধি না ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যই ঝুঁকিতে ফেলে দেয়

বছরে ২৩৪ কোটি রুপির স্পন্সর পেল আইপিএল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT