বিনোদন

তারকাবহুল ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে আসছেন করণ

বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর ছবি শেয়ার করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করণ জোহর তার নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ এর প্রচার করছেন, যেখানে তার সঙ্গে একজন অভিনেত্রী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে করণ জোহরের প্রযোজনায় বলিউডের সবচেয়ে বড় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অনেকদিন ধরেই বলিউড পাড়ায় আলিয়া ভাট-রণবীরের জুটির কথা শোনা গেলেও এবার করণ ঘোষণা দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিতে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সঙ্গে আছেন অমিতাভ বচ্চনও।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিটির পরিচালনা করবেন আয়ান মুখার্জি। তিনি এর আগে ‘ওয়েক আপ সিড’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’পরিচালনা করেছিলেন। আর প্রযোজনায় ছিলেন করণ জোহর।

ছবির নাম ঘোষণা নিয়ে প্রথমে বেশ দ্বিধা থাকলেও ড্রাগন নামের পরিবর্তে ‘ব্রহ্মাস্ত্র’ নাম নির্ধারণ করা হয়েছে। পুরো ছবি জুরে থাকবে কাল্পনিক ও ফ্যান্টাসি ওয়ার্ল্ডের অ্যাডভেঞ্চার। তবে অমিতাভ বচ্চনের অভিনয়টা ছিল এই সিনেমায় বেশ চমক।

আর এরই মধ্যে এই সিনেমার জন্য রণবীর ঘোড়ায় চড়ার বিশেষ ট্রেনিং নিচ্ছেন। সেখানে নায়ককে একাধিকবার ড্রাগনের সঙ্গে লড়াই করতে হবে। সেকারণেই রণবীরকে বিশেষ ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০১৯ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘‌ব্রহ্মাস্ত্র’। ফিল্মিবিট

পরিচালক আয়ান মুখার্জির সাথে 'ব্রহ্মাস্ত্র' পুরো টিম
পরিচালক আয়ান মুখার্জির সাথে ‘ব্রহ্মাস্ত্র’ পুরো টিম
বিষয়:আয়ান মুখার্জিকরণ জোহরব্রহ্মাস্ত্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…