চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কম উচ্চতার’ মদ্রিচই অনন্য উচ্চতা ছোঁয়ার অপেক্ষায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে যে এতটা সর্বজয়ী দেখাচ্ছে, তার পেছনে লুকা মদ্রিচের অবদান না বললেই নয়। ক্রোয়েশিয়া দলটার হৃদপিণ্ডই যেন এ অধিনায়ক-মিডফিল্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও অনবদ্য ছন্দে ছিলেন। প্রথমবার ফাইনালে পা রাখার পর স্বপ্ন দেখাচ্ছেন শিরোপাটা উঁচিয়ে ধরার। রোববার যেখানে প্রতিপক্ষ ফ্রান্স।

অথচ এই মদ্রিচকেই দলে নিতে চায়নি নিজ দেশেরই প্রথমসারির একটি ক্লাব। তাদের যুক্তিটাও ছিল অদ্ভুত- ভালো মিডফিল্ডার হওয়ার জন্য মদ্রিচের উচ্চতা বড্ড কম!

৩২ বছর বয়সী মদ্রিচের উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি। ক্যারিয়ারের শুরুতে ক্রোয়েশিয়ার প্রথমসারির ক্লাব হাজুক–এ নাম লেখানোর ইচ্ছায় ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু তার উচ্চতায় খুশি ছিল না ক্লাবটি। পরে আরেক নামি ক্লাব ডায়নামো জাগরেবে যোগ দেন। সেখান থেকেই শুরু বাঁকবদলের।

ক্যারিয়ারের শুরুতে উচ্চতা নিয়ে ওভাবেই সমস্যায় পড়তে হয়েছিল মদ্রিচকে। তবে অবিশ্বাস্য গতি এবং তীক্ষ্ণ ফুটবল মেধায় ভর করে সেই সময়গুলো পেছনে ফেলে এসেছেন। দিন যত গড়িয়েছে, ততই ক্ষুরধার হয়ে উঠেছেন। বর্তমানে খেলছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

ক্রোয়েশিয়া দলে ২০০৬ সালে প্রথমবার ডাক পান মদ্রিচ। অভিষেকও হয়ে যায়। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বড় বড় ক্লাবের নজর কেড়েছেন তো তারও আগেই। জাতীয় দলের অন্যতম ভরসাদের একজনই কেবল নন, ২০১৫ সাল থেকে অধিনায়কের বাহুবন্ধনীটাও তার।

খেলাটা বানিয়ে দেয়াই প্রধান কাজ। তবে দেশের জার্সিতে ১৪টি গোলও করেছেন মদ্রিচ। নিজ দেশকে প্রথম বিশ্বকাপ শিরোপাটা এনে দিতে পারলে তো ছাড়িয়ে যাবেন সব অর্জনকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮লুকা মদ্রিচ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মে ১৭, ২০২৬
ছবি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মিজানুর রহমান সিনহা (সংগৃহীত)।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির শোক প্রকাশ

মে ১৭, ২০২৬

যেকোন সময় ভেঙে পড়তে পারে রাজ কাপুর ও দিলীপ কুমারের বাড়ি!

মে ১৭, ২০২৬

সন্তান জন্ম নিলেই পাওয়া যাচ্ছে টাকা!

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT