চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবে ঐক্যফ্রন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচন পেছানোর দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্যফ্রন্ট। ড.কামাল হোসেনের নেতৃত্বে স্টিয়ারিং কমিটির সদস্যরা আগামীকাল দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন: আমরা মনে করি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিতে পারেনি নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হয়, এ কমিশন তা করেনি। তা না করেই ৩০ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে। এতে আমরা খুব হতাশ হয়েছি।

তিনি বলেন: আমরা যে দাবি করেছি, নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার জন্য, তা অত্যন্ত জরুরি। ৩০ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন। তা ছাড়া নববর্ষ। এসময় সবাই ব্যস্ত থাকবে। বড়দিন পালন করা হবে। তাছাড়া এসময় নির্বাচন হলে আমরা যে নির্বাচনে বিদেশ পর্যবেক্ষকদের অংশগ্রহণ চাইছি তাদের আসার সুযোগ থাকছে না।

‘একারণে আমাদের দাবিসহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল দুপুর ১২টায় ড. কামাল হোসেনসহ নির্বাচন কমিশনে যাবো।’

বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তাদের সরাতে ডিসি/এসপি/ টিএনও/ রিটার্নিং কর্মকর্তাদের বিষয়ে ইসির হস্তক্ষেপ চাইবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে।

বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, ১৭ নভেম্বর টাঙ্গাইলে মওলানা ভাষানীর কবর জিয়ারত করতে যাবে। ওইদিন বিকালে টাঙ্গাইলে কৃষকশ্রমিক জনতা লীগের সমাবেশ হতে পারে।

Reneta

এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, আগামী ১৬ নভেম্বর ড. কামাল হোসেন দেশের প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সাথে মত বিনিময় করবেন। এরপর টিভি মিডিয়ার সঙ্গে বসবেন।

প্রতীক বরাদ্দ এবং আসন বণ্টন বিষয়ে জানতে চাওয়া হলে ফখরুল বলেন, আসন ভাগাভাগি ও প্রতীক নিয়ে পরে আলোচনা হবে। এখনও ঠিক হয়নি।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টড. কামালনির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT