চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিশনারদের মতবিরোধ নিয়ে কী বলছেন সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
cHftf

কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও আগামী নির্বাচনে সংকট হবে না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তবে জাতির প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনকে সংবিধান মেনে নিরপেক্ষ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিইসি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ চার কমিশনার এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বৈঠক করে ইসি। আলোচনায় উঠে আসে- ভোটার তালিকা, ভোটকেন্দ্র, নির্বাচনী সরঞ্জাম এবং নির্বাচনী বিধি বিধানসহ বিভিন্ন বিষয়। সভার শুরুতেই সংবিধান অনুযায়ী নির্বাচনের নির্দেশ সিইসির।

বৈঠকের বিরতিতে সিইসিকে সোমবার মাহবুব তালুকদারের সভা বর্জনের বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি সে বিষয়ে কথা বলেননি। তবে এটুকু জানিয়েছেন, কারো দ্বিমত প্রকাশের কারণে সংকটে পড়বে না ইসি।

পরে সিইসি জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচনের জন্য প্রস্তুত। সারাদেশে নির্বাচনী পরিবেশ অনুকূলে রাখতে আইন-শৃ্খংলা বাহিনী এবং প্রশাসন ইসিকে সহযোগিতা করছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনছে নির্বাচন কমিশন।

এর আগে সোমবারের বৈঠকে ভিন্নমত পোষণ (নোট অব ডিসেন্ট) করে বৈঠক বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

মত প্রকাশের স্বাধীনতা নেই – এ অভিযোগ করে বৈঠক শুরুর ৭ মিনিটের মাথায় বৈঠক বর্জন করেন তিনি।অংশগ্রহণমূলক নির্বাচন, সরকারের সঙ্গে সংলাপ, নির্বাচনে সেনাবাহিনীর কার্যক্ষমতা বৃদ্ধি অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়াসহ ৫ টি বিষয়ে মতামত দিতে না দেয়ার প্রতিবাদে তিনি সভা বর্জন করেন।

বিস্তারিত ভিডিও রিপোর্টে:

ট্যাগ: ইসিনির্বাচন কমিশননুরুল হুদাভোটসংসদ নির্বাচনসিইসিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্ব কেন তারেকের হাতে বলছে আ. লীগ

পরবর্তী

ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি

পরবর্তী
ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি

ন্যাপ-এনডিপি

২০ দল ছাড়ার ঘোষণা দিচ্ছে ন্যাপ-এনডিপি

সর্বশেষ

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT