চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে মাঠে ফিরবেন সাকিব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ শেষে সাদা পোশাকে টেস্ট খেলতেও নেমে গেছে বাংলাদেশ। অথচ দলের সঙ্গে যোগ দিতে পারছেন না সাকিব আল হাসান। বিপিএল ফাইনালে বাঁ-হাতের অনামিকায় চোট পাওয়া এ অলরাউন্ডার কবে মাঠে ফিরতে পারবেন, তা জানা যাবে অচিরেই।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন আগামী ২-৩ দিনের মধ্যেই চোটাক্রান্ত আঙুলের এক্স-রে করা হবে। তারপরই বলা যাবে সাকিব কবে খেলায় ফিরতে পারবেন।

তিনি বলেন, ‘সাকিব ৮ তারিখ ব্যথা পেয়েছিল। তিন সপ্তাহ পার হবে ১ মার্চ। তারপর এক্স-রে করতে হবে। ওর যদি ব্যথা কম থাকে অনুশীলন শুরু করবে। তারপর যদি মনে করে টেস্ট সিরিজ খেলতে পারবে, খেলবে। নির্ভর করবে এক্স-রে এবং ওর বর্তমান অবস্থার ওপর। এক্স-রে রিপোর্ট যদি ভাল থাকে তাহলে সে অনুশীলন শুরু করবে। আর না হলে বিশ্রামে থাকবে।’

বিপিএল ফাইনালের পর থেকে বিশ্রামে আছেন সাকিব। তবে এ সময়টা দেশে ছিলেন না। চোট পাওয়ার ক’দিন পরই চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে এখন ব্যাংককে অবস্থান করছেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে শুক্রবার সাকিবের সঙ্গে কথা হবে বলে জানান ডাক্তার দেবশীষ।

ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ। তার আগে পুরোপুরি ফিট হয়ে সাকিবের মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। তবে ১৮ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তাকে দলে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শামীম সরকারের ‘লিঙ্ক হবে’?

পরবর্তী

ফলাফল যাই হোক মেনে নেবো: শাফিন আহমেদ

পরবর্তী

ফলাফল যাই হোক মেনে নেবো: শাফিন আহমেদ

৫০ শতাংশ ভোট পড়েছে: ইসির পর্যবেক্ষণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT