‘নান্দনিক তত্ত্বে কবিতা হয়ে উঠুক শিল্পিত’ এই শ্লোগানে বর্তমান প্রজন্মের জনপ্রিয় কবি হাসিদা মুন এর একক কবিতা সন্ধ্যা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে অনুষ্ঠিত হলো গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার।
অনুশীলন সাহিত্য পরিষদ আয়োজিত ও কবি এবিএম সোহেল রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কবিতা সন্ধায় হাসিদা মুন দুই পর্বে ১০টি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন কবি ডঃ সৈয়দ রনো। এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কবি জাকির আবু জাফর, আসলাম সানী, কবি ফাহিম ফিরোজ সহ বেশ কয়েকজন নবীন ও প্রবীণ কবি তাদের কবিতা পাঠ করেন।






