বিনোদন

কবির বকুলের বাবার মৃত্যু

কবির বকুলের বাবার মৃত্যু

কবির বকুল ও তার বাবা মোহাম্মদ আলী খান

বিশিষ্ট গীতিকার ও সাংবাদিক কবির বকুলের বাবা পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী মোহাম্মদ আলী খান (৮৩) আর নেই। আজ শুক্রবার দুপুর ১টা ১০ মিনিটে চাঁদপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ দিন তিনি হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

তার আরেক ছেলে প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ জানান, আজ শুক্রবার রাতেই চাঁদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তার বাবাকে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে মোহাম্মদ আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ছবি: সংগৃহীত

বিষয়:কবির বকুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…