চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্তকাল সুরের ভুবনে বেঁচে থাকবেন আলম খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২২
বিনোদন
A A

অসংখ্য কালজয়ী গানের সুরকার ও সংগীত পরিচালক আলম খানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর চ্যানেল আই প্রাঙ্গনে গুণী এই সংগীত পরিচালকের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সংগীত অঙ্গনের আলোকিত সব মুখ। 

জানাজায় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, পবিত্র হজ ও জুমার দিনে আলম খান চলে গেলেন। তার এই মৃত্যু শান্তির। তিনি যেসব কালজয়ী গান আমাদের উপহার দিয়েছেন সেগুলো আজীবন মানুষ মনে রাখবেন।

৭ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আলম গান। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কি জাদু করিলা’, ‘ওরে নীল দরিয়া’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘সাথীরে যেও না কখনো দূরে’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘তেল গেলে ফুরাইয়া’এর মতো গানের সুর স্রষ্টা তিনি। তবে পাননি একুশে পদক বা স্বাধীনতা পদক।

আলম খানের পুত্র আরমান খান বলেন,  একুশে পদক বা স্বাধীনতা পদক পাওয়ার আকাঙ্ক্ষা তার ছিল। কিন্তু এটা হয়নি। তবে তিনি সংগীতের মাধ্যমে বেঁচে থাকবেন। কারণ তিনি সংগীতের একটি প্রতিষ্ঠান। বর্তমানে যারা গান করছেন তার গানগুলো অবশ্যই সুর ঠিক রেখে তার নামটি রেখে গান করুক। বাবার জন্য সবার কাছে মনখুলে দোয়া চাই। সবার কাছে তার আত্মার শান্তি কামনা করি।

চ্যানেল আই প্রাঙ্গনে আলম খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

আলম খানের জানাজায় এসেছিলেন শিল্পী ফেরদৌস ওয়াহিদ, নকিব খান, মানাম আহমেদ, জয় শাহরিয়ার থেকে কনক চাপা। শিল্পী সমিতির ইলিয়াস কাঞ্চন, নিপুণ, পরিচালক সমিতির সোহানুর রহমান সোহানসহ গীতিকার আসিফ ইকবাল, ইজাজ খান স্বপন, কবির বকুল, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুরসহ সংগীত সংগীত বহু মানুষ।

জানাজা শেষে আলম খানের জ্যেষ্ঠ পুত্র আরমান খান জানান, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুরে। সেখান থেকে রাতেই আলম খানের মরদেহ দাফনের উদ্দেশ্যে শ্রীমঙ্গলে নেয়া হবে।

Reneta

শনিবার শ্রীমঙ্গলের আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক মসজিদে তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

শুক্রবার বেলা ১১টা ৩২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান আলম খান। তিনি দীর্ঘদিন ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলম খানআসিফ ইকবালকবির বকুলগানজয় শাহরিয়ারনকিব খাননাটকফেরদৌস ওয়াহিদমানাম আহমেদলিড বিনোদনসংগীতসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT