চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিতা থেকে আইটেম গান

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৮:১৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘সত্তা’ ছবির পোস্টার

‘সত্তা’ ছবির পোস্টার

সঞ্জীব চৌধুরীর কণ্ঠে  ‘দুঃখ ব্যাথায় মুখটা যে নীল, তোমার আমার না হলো মিল’, এস আই টুটুলের ‘নদীর মতো ভাঙ্গবি যদি নদীর মতো থাক’, পার্থ বড়ুয়ার ‘ভালোবাসা মরে যায় মুগ্ধতা মরে না’ গানগুলোর গীতিকার আহসান কবির। তার আরও কিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। তবে চলচ্চিত্রের জন্য কখনো গান লেখেননি। বললেন, ‘কেউ চলচ্চিত্রের জন্য গান চায়নি। মনে মনে প্রস্তুত ছিলাম। চাইলেই লিখে দেব।’

আহসান কবির গান লিখেছেন। হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবিতে তার গানটির শিরোনাম ‘রাজাবদল’। বললেন, ‘গান নয়, লিখেছিলাম কবিতা। কবিতা থেকে হয়ে গেল আইটেম গান!’

গানটির প্রথম কয়েক লাইন হলো— ‘দ্বিধাহীন বিশ্বাসে বাঁচো/ কোমর দুলিয়ে নাচো/ পৃথিবীতে রাজারাই সব/ পৃথিবীতে রাজাদের ছাড়া জমে না উৎসব’। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। আর পর্দায় গানের ​সঙ্গে অভিনয় করেছেন শাকিব খান ও বীথি রানী।

আহসান কবির আরও ব​ললেন, ‘আমি ​পরিচালককে শর্ত দিয়েছি, আমার লেখার কোনো রদবদল করা যাবে না। তিনি রাজি হয়ে গেলেন। পরে গান দেখে খুশি হয়ে গেলাম। যে ভাবনা থেকে লিখেছিলাম, তা পুরোপুরি বহাল আছে।’

পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানান, সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে তিনি তৈরি করেছেন সত্তা ছবিটি। সবকটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, মিলা, কনা, সুমী শবনম ও বাপ্পা মজুমদার। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পাওলি দাম, শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। ছবিটি ৭ এপ্রিল মুক্তি পাবে।


আহসান কবির

Reneta

গান, কবিতা, উপন্যাস, রম্যসহ নানা বিসয় নিয়ে লিখছেন আহসান কবির। এবার বইমেলায় তার লেখা ‘গাধা ভালো কিন্তু ছাগল!’ নামে রম্য গ্রন্থ আর ‘দুঃখ বাড়ি’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT