চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিগুরুর সঙ্গে ‘জ্যোৎস্না রাতে’ সমরজিৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A

বাংলা-হিন্দি গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সমরজিৎ রায় ভারত ও বাংলাদেশে নিয়মিত গান করছেন। এরই ধারাবাহিকতায় বাংলাঢোলের প্রযোজনায় বের হলো তার রবীন্দ্রসংগীতের নতুন একক ‘জ্যোৎস্না রাতে’।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোঁরায় অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতের কয়েকজন উজ্জ্বল নক্ষত্র।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত ‘জ্যোৎস্না রাতে’ অ্যালবামে থাকছে ছয়টি গান। এগুলো হলো ‘ভালোবেসে যদি’, ‘তোমার গোপন কথাটি’, ‘আজ জ্যোৎস্না রাত ‘, ‘দাঁড়িয়ে আছো’, ‘আমার সোনার হরিণ চাই’ ও ‘মোর ভাবনারে’। এর মধ্যে ‘দাঁড়িয়ে আছো’ গানটিতে সমরজিতের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন স্বরলিপি।

এ ছাড়া ‘মোর ভাবনারে’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায় ও জে কে মজলিস।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ রহমান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, মেহরিন, রবি চৌধুরী, শামীম জামান, রঞ্জন মণ্ডল, অনন্যা রুমা প্রমুখ। এর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ই.বি সলিউশনস্-এর ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক প্রমুখ।

সমরজিতের হিন্দি তিন অ্যালবামের মধ্যে ‘তেরাতসব্বুর’ ২০১১ সালে ভারতের জিমা অ্যাওয়ার্ডসে সেরা জনপ্রিয় অ্যালবাম বিভাগে মনোনয়ন পায়। বাংলাদেশের ছেলে সমরজিৎ রায় ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির গান্ধর্ভ মহাবিদ্যালয়ে শাস্ত্রীয়সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন ও সমগ্র ভারতের গান্ধর্ভ মহাবিদ্যালয়ের সংগীত বিশারদের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় পান ডি বি পলুস্কর অ্যাওয়ার্ডসহ আটটি পুরস্কার। পরে গান্ধর্ভ মহাবিদ্যালয়ে তিনি প্রায় ১১ বছর শাস্ত্রীয়সংগীত বিষয়ে শিক্ষকতা করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি গুরুসমরজিৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT