ক্রিকেট

কন্যার নাম জানালেন সাকিব

নবজাতকের পা ও জন্মসনদ, সাকিবের কন্যার নাম জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

নবজাতকের পা ও জন্মসনদ, যেখানে তার নাম ও জন্মের তারিখ উল্লেখ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের দ্বিতীয় কন্যা সন্তান পৃথিবীতে এসেছে ২৪ এপ্রিল। এক সপ্তাহ পর পরিবারের নতুন অতিথির নাম জানালেন এ ক্রিকেটার। ফেসবুক স্ট্যাটাসে সাকিব জানিয়েছেন কন্যার নাম এররাম হাসান, যার অর্থ জান্নাত।

সাকিব-শিশিরের পরিবারের নতুন সদস্যের সাথে খুশি মা-বাবা ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রথম কন্যার সাথে সাকিব-শিশির

‘২৪ এপ্রিল শুক্রবার প্রথম রমজানে ফজরের সময়ে আমাদের ঘরে এসেছে আরেকটি কন্যা। আল্লাহর আরেকটি উপহার। ওর নাম আমরা রেখেছি এররাম হাসান। মানে জান্নাত। কারণ ও সত্যিই এক টুকরো স্বর্গ, আলহামদুলিল্লাহ।’

খুশি শিশুর হাসি, নতুন অতিথির জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
বোনকে স্বাগতম জানাচ্ছেন আলাইনা হাসান অব্রি

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর তার স্ত্রী’র কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান আলাইনা হাসান অব্রি।

বিষয়:শিশির সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…