চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রেখেছেন আসিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

কথা ছিলো এবছরই বিয়ের পিঁড়িতে বসবেন ‘গাজনি’ খ্যাত নায়িকা আসিন ও মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা। তবে বছরের শুরুতেই যে তারা বিয়ের পিঁড়িতে বসবেন তা অনেকরই ধারণা ছিলো না। সব ধারণাকে চাপা দিয়ে আজ ১৯ জানুয়ারি সাত পাকে বাধা পড়ছেন বলিউডের নতুন এ দম্পতি।

দিল্লির দুসিত দেবরানা রিসোর্টে হবে তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের আনুষ্ঠানিক পালন করা খ্রিস্টান ও হিন্দু রীতিতে। সকালে খ্রিস্টান ধর্মমতে তাদের বিয়ে হবে। আর রাতে হবে হিন্দু ধর্মমতে বিয়ে। পাত্র ও পাত্রীর ধর্মের কথা মাথায় রেখে দুই ধর্মমতে বিয়ে হচ্ছে তাদের।

খ্রিস্টান মতে বিয়ের সময় আসিন পরবেন সাদা পোশাক। হিন্দু মতে বিয়ের জন্য পরবেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি পোশাক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অাসিন এবং রাহুলের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। খ্রিস্টান ধর্মমতে বিয়ের সময় উপস্থিত থাকবেন ৫০ জন এবং হিন্দু ধর্মমতে বিয়ের সময় উপস্থিত থাকবেন ২০০ জন অতিথি।

তবে আজই শেষ হচ্ছে না বিয়ের অানুষ্ঠানিকতা। জানা গেছে, আগামীকাল রাতে রাহুলের ফার্মহাউজ সোনালি ফার্মে একটি পার্টির আয়োজন করা হয়েছে। এরপর ২৩ জানুয়ারি মুম্বাইয়ে হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা। সেখানে উপস্থিত থাকবেন বলিউড তারকাসহ অন্যান্য ঘনিষ্ঠজনরা।

আসিন এবং রাহুলের এই পরিণতির পেছনে যার সবচেয়ে বেশি অবদান তিনি অভিনেতা অক্ষয় কুমার। ‘এয়ারলিফট’ সিনেমার প্রচারণায় বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, তিনিই হচ্ছেন তাদের বেস্ট ম্যান। এমনকি সবার আগে নিমন্ত্রণপত্রও তাকেই পাঠিয়েছিলেন এ জুটি।

গত এক বছর ধরে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে প্রেম করছিলেন অভিনেত্রী আসিন। ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। আমির খানের বিপরীতে ‘গাজনি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক আসিনের। বলিউডে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘গাজনি’, ‘রেডি’, ‘লন্ডন ড্রিমস’, ‘হাউজফুল টু’, ‘বোল বচ্চন’ এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অল ইজ ওয়েল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিননায়িকাবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT