চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রাখলেন শাবনূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
শাবনূর একটি সুন্দর পোজ দিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় জোর আলোচনা চলছিল শাবনূর আবার কাজে ফিরবেন। শাবনূরও পরিচালকদের কথা দিয়ে কথা রাখতে পারছিলেন না। মূলত সংসার ও সন্তানকে সময় দিতে গিয়েই কাজে ফেরা হচ্ছিল না তার। মাস খানেক আগে চ্যানেল অাই অনলাইনকে শাবনূর জানিয়েছিলেন তিনি আবারও কাজে ফিরবেন। হাজির হবেন চমক নিয়ে। অভিনয়ের পাশাপাশি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ ছবির গানেও কণ্ঠ দিবেন তিনি।

সে সময় শাবনূরের এই ঘোষণার ব্যাপারে বেশ শঙ্কায় ছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ভেবেছিলেন আগের মতো কথা দিয়েও তিনি কথা রাখতে পারবেন কিনা। তবে পরিচালকের সেসব সংশয় দূর করে ৩১ আগস্ট রাতে শাবনূর দাঁড়ান মাইক্রোফোনের সামনে।

এদিন রাজধানীর মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়ার স্টুডিওতে গানে কণ্ঠ দেন শাবনূর।

‌’বোঝাবো কি দিয়ে তোমাকে নিয়ে সাজিয়েছি আমি গল্প যত/হৃদয়ের কিনারে দো চোখের কিনারে কেউ নেই আমার তুমি ছাড়া/যেদিকে ফিরে চাই, যেখানে পা বাড়াই/ছুঁয়ে যায় তোমারই ছায়া/এতো প্রেম এতো মায়া।-এমনই গানের কথায় কণ্ঠ দেন শাবনূর। শ্রী প্রিতমের সুরে গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

এ বিষয়ে পরিচালক মানিক বলেন, ‘বেশ সংশয়ে ছিলাম। তবে শেষ পর্যন্ত শাবনূর গানটি গাওয়ায় আমি আনন্দিত। সে বেশ ভালো গেয়েছে।’

তবে পরিচালক প্রশংসা করলেও শাবনূর গান গেয়ে সন্তুষ্ট নন। চ্যানেল আই অনলাইনকে শাবনূর বলেন, ‘গান গেয়েছি ঠিক আছে। কিন্তু মনমতো গাইতে পারিনি। আমি পরিচালককে অনুরোধ করেছি, যেন গানটা আবারও রেকর্ড করা হয়। কারণ আমি তো আগে কখনো গান গাইনি। এবারই প্রথম গাইলাম। গানের চর্চাও করিনি কখনো। আমি মনে করি আরেকবার রেকর্ড করলে গানটা আরও ভালো হবে।’

শাবনূর সন্তুষ্ট না হলেও পরিচালক সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমার মনে হয় না আবার রেকর্ড করতে হবে। শাবনূর একটু বেশি খুঁতখুঁতে স্বভাবের তো। তাই সে তৃপ্ত নয়। তারপরও যদি সময় পাই তাহলে শাবনূরকে দিয়ে আবারও রেকর্ড করানোর চেষ্টা করব।’

উল্লেখ্য ঈদের পরপরই শুটিং শুরু হবে ‘এতো প্রেম এতো মায়া’ ছবির। এ ছবিতে শাবনূর ছাড়াও ফেরদৌস, সাইমন সাদিক, পিয়া বিপাশাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

লেখা: সুদীপ্ত সাইদ খান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের সেনারা রোহিঙ্গা শিশুদের শিরশ্ছেদ করছে: প্রত্যক্ষদর্শী

পরবর্তী

ইসলাম নিয়ে করা মন্তব্যে ‘গর্বিত’ ভারতের নতুন মন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলাম নিয়ে করা মন্তব্যে ‘গর্বিত’ ভারতের নতুন মন্ত্রী

অস্ট্রেলিয়ার ক্রিকেটার সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আর সাহস পেলেন না স্মিথ

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT