সাক্ষাতকার

কথায় কথায়: শংকর সাঁওজাল

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র কথা ও সুরে জনপ্রিয় গান ‘ভালো আছি, ভালো থেকো’। নব্বই দশকের শুরুতে বিটিভির একটি ধারাবাহিক নাটকে একজন মানুষ গানটিকে প্রথম জনমানুষের কাছে নিয়ে আসে। যাঁর কন্ঠে গানটি বিখ্যাত হয়েছে এবং আজ পর্যন্ত জনপ্রিয়তার তুঙ্গে আছে, সেই লোকটি অভিনয়শিল্পী, নাট্যজন শংকর সাঁওজাল। তিনি একাধারে গীতিকার, প্রামাণ্যচিত্র নির্মাতা, আলোকচিত্রী। বহুগুণে গুণান্বিত এই মানুষটির সাথে কথা হয় চ্যানেল আই অনলাইনের।  কথায় কথায় জানালেন ‘ভালো আছি ভালো থেকো’র গল্প। আর গল্পে গল্পে উঠে এল রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র সঙ্গে তাঁর বন্ধুত্বের স্মৃতি।

 

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে

 

বিষয়:ডিজিটাল শর্ট মঞ্চনাটক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…