বাংলাদেশ

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া

Bangladeshi men praying in mosque during special prayer session. Channel i News - চ্যানেল আই নিউজ

Men gathered in mosque for special prayer, wearing traditional attire and prayer caps, during a religious event. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে।

শুক্রবার চ্যানেল আই জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন তেজগাঁও এলাকার মুসল্লি, চ্যানেল আই পরিবারের সদস্য, রাবেয়া খাতুনের জামাতা এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুসহ অন্যরা।

দোয়া মাহফিলে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র রাবেয়া খাতুনের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরা হয়।

৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বনানীতে নিজের বাড়িতেই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। অর্ধ শতাধিক উপন্যাসের রচয়িতা রাবেয়া খাতুন শিক্ষকতা করতেন, সাংবাদিকতাও করেছেন। তিনি বাংলা একাডেমীর পরিচালনা পর্ষদ সদস্য ছিলেন। সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৯৩ সালে একুশে পদক এবং ২০১৭ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

মহীয়সী এই গুণী ব্যক্তির অনবদ্য বিচরণ বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করেছে। বাংলা সাহিত্যের জন্য আজীবন কাজ করে যাওয়া এই ব্যক্তির সৃষ্টিশীল কর্ম বেঁচে থাকবে মানুষের অন্তরের মণিকোঠায়।

বিস্তারিত প্রতিবেদনে:

বিষয়:কথাসাহিত্যিক রাবেয়া খাতুন চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…