কত্থক শিখছেন আলিয়া ভাট

আলিয়া ভাট
ছুটি মানে একেবারে হাত-পা গুটিয়ে বসে থাকা নয়, বরং তার মাঝেই নিজেকে বিভিন্ন বিষয়ে আরও পারদর্শী করে তোলা— এই নীতিতেই যেন চলছেন বলিউড তারকা আলিয়া ভাট। তাই তো কাজ থেকে কিছু দিনের জন্য অবসর নিলেও এরই ফাঁকে শিখে নিচ্ছেন কত্থক নাচ। আর নাচ শেখানোর জন্য একজন কত্থক পারদর্শীকে দায়িত্ব দিয়েছেন তিনি। তার কাছেই গত এক মাস যাবৎ নাচের তালিম নিচ্ছেন এবং নাচের স্টুডিওতে গিয়ে নিয়মিত প্র্যাকটিস করছেন আলিয়া। এ যেন পরবর্তী সময়ের জন্য নিজেকে আরও প্রস্তুত করার চেষ্টা তার।
আলিয়া ভাটকে এরপর দেখা যাবে অয়ন মুখার্জির ‘ড্রাগন’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে এবং জয়া আকতারের ‘গুলি বয়’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে। আর এসব ছবির জন্যই যেন নিজেকে আরও বেশি প্রস্তুত করতে মাঠে নেমেছেন আলিয়া। তবে ছুটিতে শুধু নাচ নয়, রান্না শেখা এবং পিয়ানো বাজানোও আয়ত্ব করেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।







