চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কতজন কাউন্সিলর ‘ক্লিন ইমেজ’এর?

সারওয়ার-উল-ইসলাম সারওয়ার-উল-ইসলাম
১১:০৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
মতামত
A A

আসছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। ওয়ার্ড কাউন্সিলরসহ দুই মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর কমিটিতে ক্লিন ইমেজ আনা হয়েছে।

নতুন মুখ আসবে কি না? এমন প্রশ্নে সাধারণ সম্পাদক বলেছেন, এটি আমরা চিন্তা-ভাবনা করছি। আমাদের মনোনয়ন বোর্ড যখন বসবে তখনই সিডিউল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মনোনয়ন বোর্ডেই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এখন প্রশ্ন হচ্ছে ‘ক্লিন ইমেজ’ এর কতজন আছেন?

Banglabid

দুই একজন ক্লিন ইমেজের মানুষ পুরো দলকে সামলে রাখতে পারবেন না। গত ১০/১১ বছরে যারা আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের সঙ্গে নানাভাবে বা নানা কায়দায় জড়িয়ে আছেন তাদের সম্পর্কে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে জানতে হবে। সেটা খুব গোপনে, শর্তসাপেক্ষে। যারা ইতিবাচক নেতিবাচক তথ্য দেবে তাদের নাম কোনোদিন প্রকাশ করা হবে না।

বর্তমান কাউন্সিলর যারাই আছেন তাদের বিত্ত বৈভবের প্রকৃত হিসাব নিলেই টের পাওয়া যাবে, কাউন্সিলর হওয়ার আগে তাদের সম্পদের পরিমান কত ছিল, আর এখন কত হয়েছে। এদের মধ্যে অনেকেই শুদ্ধি অভিযানের সময় বেশ কৌশল অবলম্বন করে সতর্ক অবস্থানে ছিলেন। কখন তাদের ওপর খড়গ নেমে আসে! এই ভয়ে জানা গেছে লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল।

Reneta

তার মানে এদের সবারই গোড়ায় গলদ ছিল। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সম্মেলন হওয়ার পর থেকে অনেকের ভেতরে ভয় কিছুটা কমেছে। কারণ তখন দল কিছুটা শিথিলতা দেখিয়েছে। তারা আবার এলাকার খালি জায়গাগুলোতে আর ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি শুরু করেছেন। পোস্টার ব্যানার নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। মনোনয়ন পাওয়ার জন্য নানাভাবে লবিং শুরু করে দিয়েছেন।

‘ক্লিন ইমেজ’-কে প্রভাবিত করার মতো প্রভাবশালী ব্যক্তি এখনো আওয়ামী লীগে অনেক রয়েছেন। যাদের অনুগ্রহে পুরোনো কাউন্সিলররা আবার মনোনয়ন পাওয়ার জন্য প্রচুর টাকা পয়সা খরচ করতে দ্বিধাবোধ করবেন না। কারণ অবৈধভাবে কামানো টাকার পাহাড় থেকে একমুঠো বিলিয়ে দিলে পাহাড়ের কিছুই হবে না।

আওয়ামী লীগের কমিটিতে ক্লিন ইমেজ আনা হয়েছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জের ধরে এমন প্রশ্ন তো আসতেই পারে- ক্লিন ইমেজের লোকজন আসলে কতজন আছেন? কতজন নেতা-কর্মী মন থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লালন করেন? আর কতজন নিজের আখের গোছানোর জন্য আওয়ামী লীগ করেন, সেই হিসেবটা জানার পরেই ক্লিন ইমেজ এর সংখ্যা বের করা যাবে।

তবে আশার কথা হচ্ছে, প্রধানমন্ত্রী নেতৃত্বে মনোনয়ন বোর্ড যদি প্রার্থী বাছাই করেন তা হলে কিছুটা ক্লিন ইমেজ এর লোক পাওয়া যাবে। এর ব্যত্যয় ঘটলে আওয়ামী লীগকে ডোবানোর লোকের অভাব হবে না-এটা নির্দ্বিধায় বলা যায়।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগঢাকানির্বাচনসিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাই‌লে স্ত্রী‌কে ‘হত্যা’র পর স্বামীর ‘আত্মহত্যা’

পরবর্তী

বিতর্কিত নাগরিকত্ব বিল ভারতের লোকসভায় পাস

পরবর্তী

বিতর্কিত নাগরিকত্ব বিল ভারতের লোকসভায় পাস

গ্রেপ্তার

রাজধানীর কৃষি মার্কেটে অভিযানে মাদকসহ আটক ২২ জন

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT