বিনোদন

কঙ্গনার সঙ্গে কাজ করতে চান রাসেল ক্রো!

রাসেল ক্রো ও কঙ্গনা রানাউত একসঙ্গে কাজের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাসেল ক্রো ও কঙ্গনা রানাউত একসঙ্গে কাজের জন্য আলোচনা করছেন, ছবি দুজনের মুখের অভিব্যক্তি ও পোশাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী কঙ্গনার সঙ্গে কাজ করতে চান অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো। অভিনেতার করা একটি টুইট থেকে এমন ইঙ্গিতই পাচ্ছেন নেটিজেনরা।

শুক্রবার রাসেল ক্রো-এর এক ভক্ত কঙ্গনা ও ক্রো-এর ছবি কোলাজ করে টুইট করেছেন, ‘কেমন হয় যদি দুই ভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির দুজন বিখ্যাত তারকা অস্কারজয়ী রাসেল ক্রো এবং চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা একসঙ্গে কোনো সিনেমা করেন?’

এই টুইটে কোনো প্রতিক্রিয়া না জানালেও টুইটটি রিটুইট করেছেন রাসেল ক্রো। এরপরেই ভক্তদের উত্তেজনা বেড়ে গেছে। রাসেল ক্রো-এর রিটুইটকে সম্মতি হিসেবেই ধরে নিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই মনে করছেন, কঙ্গনা ও রাসেল ক্রো-এর রসায়ন পর্দায় অসাধারণ লাগবে। তাই স্বপ্ন সত্যি হওয়ার অপেক্ষায় ভক্তরা।

রিডলি স্কট পরিচালিত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্ল্যাডিয়েটর’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অস্কার জিতে নিয়েছিলেন রাসেল ক্রো। কইমই

বিষয়:কঙ্গনা রানাউত রাসেল ক্রো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…