করন জোহরের সঙ্গে কঙ্গনার সাপে-নেউলে সম্পর্কের কথা সবার জানা। একে অপরের দিকে কাঁদা ছোড়াছুড়ি করতেই থাকেন তারা। তবে এবার করণকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বললেন কঙ্গনা।
রিয়্যালিটি শো ‘লক আপ’ সঞ্চালনা করবেন কঙ্গনা। সম্প্রতি তাকে জি নিউজের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, ‘লক আপ’-এ কাকে অতিথি হিসেবে চান কঙ্গনা। সেখানে অভিনেত্রী করণ জোহরের নাম নিয়েছেন।
কঙ্গনা বলেছেন, ‘আমি আমার বেস্ট ফ্রেন্ড করণ জোহর জিকে লক আপে চাই, আমার জেলে তাকে আপ্যায়ন করতে চাই। তিনি ছাড়াও একতা কাপুরকেও চাই।’ এই দুজন ছাড়াও কঙ্গনা আমির খান, অমিতাভ বচ্চনের নাম বলেছেন।
কঙ্গনার হাতে বেশ কয়েকটি কাজ আছে। তার পরবর্তী কয়েকটি ছবি হলো ‘ধাকাদ’, ‘তেজাস’ এবং ‘টিকু ওয়েডস শেরু’।







