চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৮
অপরাধ
A A
বন্দুকযুদ্ধ

কক্সবাজারে কথিত দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে এক যুবক এবং কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আরেকজন নিহত হয়েছে।

কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর ‘বন্দুকযুদ্ধে’ শাহাজাহান (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় ওই ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত যুবক একই এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৭ টি মামলা রয়েছে।

Banglabid

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুই বাহিনীর গোলাগুলিতে শাহাজাহান নিহত। তবে ওই দুটি বাহিনী সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর কড়ুইবন রাস্তার মাথায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের বাটবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে। সে ১২টি মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

Reneta

ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল।

নিহত সাদ্দাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে ওসি ফয়সাল বলেন, তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কারফু সোহাগকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। সে কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার মানছু মিয়ার পুত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ

পরবর্তী

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

পরবর্তী

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৪

নর্থ কোরিয়া-ডোনাল্ড ট্রাম্প-বৈঠক

১২ জুনের বৈঠক হবেই: ট্রাম্প

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT