অপরাধ

কক্সবাজারে ১০ কোটি টাকার ভয়াবহ মাদক ‘আইস’ উদ্ধার

কক্সবাজারে ১০ কোটি টাকার ভয়াবহ মাদক আইস উদ্ধার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে পুলিশ মাদক আইস উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করেছে, ছবি তিন পুলিশ সদস্যের।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের নোয়াখালীপাড়া মেরিনড্রাইভ এলাকায় ঝাউবাগান থেকে ২ কেজি ৬৪ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৩২ লাখ টাকা।

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফস্থ বিজিবি ২নং ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান: মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর রাতে টেকনাফের নোয়াখালীয়াপাড়া এলাকায় মেরিনড্রাইভের পাশে সৈকতে ঝাউবাগানে মাদক মজুদের খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময় ঝাউ বাগানে তল্লাশি চালিয়ে দুইটি প্যাকেটের ভেতর থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়।

উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ বা আইস বিজিবির সদর দফতরে রাখা হয়েছে। যা পরবর্তীতে কতৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

বিষয়:কক্সবাজার মাদক আইস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…