চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুই ঢাবি শিক্ষার্থীর

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:০৯ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ঢাবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

এসময় আরো এক যুবক আহত হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে চকরিয়া মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)। নিহতদের লাশ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।

আহত মোটরসাইকেল আরোহী হারবাং ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে তানজিলুর রহমান(১৯)। গুরতর আহত তানজিলুরকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) ইনসপেক্টর মো.আনিসুর রহমান বলেন, রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে মাল বোঝাই কাভার্ড ভ্যান কক্সবাজার যাচ্ছিল। বিপরীত দিক থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চিরিংগা স্টেশন থেকে হারবাংয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়।

স্থানীয়দের সহায়তায় আহতদের নিকটস্থ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও তারেককে মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারকাভার্ড ভ্যানচকোরিয়াঢাবি শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT