কিশোরীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে কিশোরীদের সমাবেশ। রোববার ‘স্বর্ণকিশোরী’ নেটওর্য়াক রামুর খিজারী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে।
কয়েকটি পর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামু-কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল । এতে স্বাগত বক্তব্য রাখেন স্বর্ণকিশোরী নেটওর্য়াকের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।
মেয়েদের ২২ বছরের আগে বিয়ে না দেওয়ার আহবান জানিয়ে সরওয়ার কমল বলেন, একটি মেয়ের পড়ালেখা শেষ করে প্রস্তুত হতেই ২২ বছর সময় প্রয়োজন। পরে শপথ গ্রহণ ও জাতীয় এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পতাকা উত্তোলন করা হয়।
কক্সবাজারের র্স্বণ কিশোরী নির্বাচিত হয় রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী অর্পিতা পাল। তাকে নগদ ২৫ হাজার টাকা বৃত্তি প্রদান করেন প্রধান সরওয়ার কমল এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা পরিচালক আব্দুল ওয়াহিদ আখন্দ, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আখতারুল ইসলাম, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল মালেক, ওয়েল ফুড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, চ্যানেল আই’র কক্সবাজারস্থ স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক, জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা অসিম বড়ুয়া ও উচা প্রুমারমা।







