চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ সাত্তার বাহিনী প্রধান নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাহিনীর কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় সাত্তার বাহিনী প্রধান আবদুস সাত্তার নিহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পুলিশের  ৪ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। মঙ্গলবার সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজারের মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।

ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসায়ী আবদুস সাত্তার বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে । এ সময় পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ শেষে সন্ত্রাসীরা পাহাড়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ আবদুস সাত্তারকে পাওয়া যায়। তখন তার সংশ্লিষ্ট এলাকা থেকে ৬ টি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আবদুস সাত্তারকে মহেশখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশের আহত ৪ সদস্যকে মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

Banglabid

ওসি জানান,  নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালরে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারবন্দুক যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT