জনপদ

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি মেহেদী গ্রেপ্তার

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, তিনজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন ব্যক্তি কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হওয়ার পর ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান বাবুকে (২৫) গ্রেপ্তার করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ।

রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার খুরুশকুলের রুহুলার ডেইল পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।

মেহেদী হাসান বাবু কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামীসহ মোট সাত জনকে গ্রেপ্তার করা হলো।

২২ ডিসেম্বর রাতে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোষ্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে।

বিষয়:কক্সবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…