চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুই নারী পর্যটকের মৃত্যু, আটক ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৩৯ অপরাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে আরও এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপ থেকে বিকালে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে মারফুয়া খানম (২৯) নামে এ নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় স্বামী পরিচয় দেওয়া নাসির উদ্দিন নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মারফুয়া খানম(২৯) ও নাছির উদ্দিন দুপুর সোয়া ১২টার দিকে রয়েল টিউলিপের ৫১০১ নম্বর রুমে উঠেন। বিকেল আনুমানিক ৪ টার দিকে হঠাৎ আগত নারী অসুস্থ হয়ে পড়লে সংঙ্গে থাকা নাছির উদ্দিন হোটেল কর্তৃপক্ষের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তার বিকেল সোয়া ৫টার দিকে অসুস্থ নারীকে মৃত ঘোষণা করেন।মৃত নারী ঢাকার পল্লবীর বাসিন্দা ছিলেন।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য ওই নারীর মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। নারীর সঙ্গে থাকা নাসির উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে দাবী করেছেন এবং মাঝেমধ্যে ওই নারীর এলার্জিজনিত শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে দাবী করেছেন তিনি। তার অভিভাবকদের খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে লাবণী আকতার নামে এক তরুণী কক্সবাজার সদর হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। গত ১১ মে ঢাকা থেকে চার বন্ধুর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে হোটেল বিচ হলিডে-তে উঠেন ওই তরুণী। গত ১৪ মে সকালে সেখানে তরুণী অসুস্থ হয়ে পড়লে বন্ধুরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন।

এ ঘটনায় তরুণীর সঙ্গে আসা চার বন্ধুর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন, ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে কামরুল আলম (২০) ও আবদুর রহমানের ছেলে আরিফ রহমান নিলু (২১)।

Reneta

পুলিশ জানায়, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারচিকিৎসকতরুণী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্যায় সিলেটবাসীর দুর্দশা লাঘবে সহযোগিতা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

অভিবাসীদের সুরক্ষায় সংহতি গড়ার আহ্বান বাংলাদেশের

পরবর্তী

অভিবাসীদের সুরক্ষায় সংহতি গড়ার আহ্বান বাংলাদেশের

১ বছরে বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে: জাতিসংঘ

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT