চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে খালেদা জিয়ার গাড়িবহর

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৮:৪২ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার এসে পৌঁছেছেন। রোববার  দুপুর সোয়া ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে যাত্রা করে রাত ৮টায় কক্সবাজার সার্কিট হাউজে এসে পৌঁছায়।

বিএনপির ত্রাণ কমিটির আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়া রাতে বিশ্রাম নিবেন। সোমবার সকাল ১০টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সেখানে চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। ১১ হাজার পরিবারকে ত্রাণ দিবেন।

এর আগে শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে খালেদার গাড়িবহর। যাত্রা পথে স্বাগত জানায় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। এসময় স্থানীয় নেতাকর্মীদের মিছিল স্লোগানে সরব হয় মহাসড়ক এলাকা।

এরপর থেকে বিক্ষিপ্ত হামলা শুরু হয় বলে অভিযোগ করে বিএনপি। বিকেলে ফেনীতে গাড়িবহরে ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিএনপি নেতাদের গাড়ি ছাড়াও ৭১, বৈশাখী, ডিবিসি, চ্যানেল আইসহ বেশ কিছু টেলিভিশনের গাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজন সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে পুনরায় হামলা হয় বলে অভিযোগ বিএনপি।

বিএনপির অভিযোগ, সকাল থেকে মীরসরাইয়ের বিভিন্ন পয়েন্টে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ার গাড়িবহর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT