চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ঘণ্টা পর অবশেষে চট্টগ্রামে খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১০:৪৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেছেন, ভক্ত ও সমর্থকদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাপথে কয়েকবার হামলার শিকার হয়ে ১১ ঘণ্টা পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম শহরে প্রবেশ করেছে। রাত সাড়ে ৯টার দিকে গাড়িবহর চট্টগ্রামে পৌঁছায়। তবে সার্কিট হাউজে পৌঁছে সোয়া ১০টায়। রাতে তিনি এখানে অবস্থান করবেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে গুলশানের নিজ বাসা থেকে কক্সবাজারে পথে যাত্রা শুরু করেন সকাল ১০টা ৪০ মিনিটে।

সড়ক পথে যাত্রায় খালেদা জিয়ার বহরকে স্বাগত জানায় দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়াকে একনজর দেখতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে বিভিন্ন পয়েন্টে প্ল্যাকার্ড হাতে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্থানীয় নেতা কর্মীদের মিছিল স্লোগানে সরব হয় মহাসড়ক।

পরে বিক্ষিপ্ত হামলা শুরু হয় বলে অভিযোগ করে বিএনপি। বিকেলে ফেনীতে গাড়িবহরে ব্যাপক হামলা চালায় দুর্বৃত্তরা। সেসময় বিএনপি নেতাদের গাড়ি ছাড়াও একাত্তর, বৈশাখী, ডিবিসি, চ্যানেল আইসহ বেশ কিছু টেলিভিশনের গাড়িতে ভাঙচুর চালানো হয়। দুজন সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুর করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে আবারো হামলা হয় বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তখন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি জানান। দিদার বলেন, নেতাকর্মীদের বহনকারী আরও একটি গাড়িতে হামলা হয়েছে।

বিএনপির অভিযোগ, সকাল থেকে মীরসরাইয়ের বিভিন্ন পয়েন্টে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের সহায়তায় এসব ব্যারিকেড সরিয়ে চট্টগ্রাম শহরের দিকে এগিয়ে যায় বিএনপি প্রধানের গাড়িবহর।

Reneta

ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের লেলিয়ে দেয়া গুণ্ডা-বাহিনী এই হামলা চালিয়েছে।’

ফখরুল বলেন, ‘এই ঘটনা জড়িতদের গ্রেফতার করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াখালেদা জিয়ার গাড়িবহর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তির সপক্ষে আমরা: চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

পরবর্তী

সাংবাদিকদের গাড়িবহরে যেভাবে হামলা

পরবর্তী
গাড়ির কাচ ভাঙা, সাংবাদিকদের গাড়িবহরে হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের গাড়িবহরে যেভাবে হামলা

কুমিল্লা

গণতন্ত্রকে বধ করতেই হামলা, নির্দয় নির্যাতন: বিএনপি

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT