কক্সবাজার

কক্সবাজারে কলেজছাত্র হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পুলিশের সঙ্গে আটক ব্যক্তি, কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সদস্যের সঙ্গে আটক ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় আলোচিত রিদুয়ান হত্যা মামলার পলাতক আসামী সোমরাত উদ্দিন সোহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সোহাত কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদল করিমের ছেলে।

শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে এগারোটায় শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সন্ধ্যার পর শহরের সিটি কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের ধারালো ছুরির আঘাতে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র রিদুয়ান খুন হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

বিষয়:পলাতক আসামি গ্রেফতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…