কিশোরগঞ্জ

১৭ বছর পর হত‍্যা মামলার আসামি গ্রেফতার

আসামি পুলিশের সঙ্গে ধরা পড়েছে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার, পুলিশ তাকে আটক করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৭ বছর পর পাশ্ববর্তী জেলা গাজীপুর থেকে হত‍্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার।

শনিবার ১০ সেপ্টেম্বর ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের হাতে গ্রেফতার আসামি হবি (৫০) কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের মৃত গফুরের ছেলে।

হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালের একটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি হবির বিরুদ্ধে। তারপর থেকে আসামি হবি পালিয়ে যায়। আজ শনিবার ভোরে পাশ্ববর্তী জেলা গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশের একটি দল।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডোর টু ডোর অপারেশনের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান। ওই হত্যা মামলার রায় ঘোষণা হয়নি এখনও। আসামিকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।

বিষয়:কিশোরগঞ্জ পলাতক আসামি গ্রেফতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…