চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট হ্যামের বিপক্ষে কোনোমতে জিতল চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে তেমন একটা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি চেলসি। প্রথমার্ধ গোলশূন্য কাটিয়ে দেয়ার পর দ্বিতীয়ার্ধে টনক নড়ে টমাস টুখেলের শিষ্যদের। তবে একের পর এক আক্রমণে তখনো ব্যর্থ হচ্ছিলেন মাউন্ট-হাভেরটজরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্বাগতিকরা। আর তাতেই কোনোমতে ম্যাচ জিতে তিন পয়েন্ট নিশ্চিত করল দ্য ব্লুজরা।

রোববার প্রিমিয়ার লিগের খেলায় ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন মার্কিন ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলসিচ৷

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই ম্যারমেরে ফুটবল খেলেছে দুদল। প্রথমার্ধে বল দখলে অনেক এগিয়ে থাকলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। বরং ৩৩তম মিনিটে গোলের সুযোগ হারায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় চেলসি। ৫৯তম মিনিটে ট্রেভোর দুর্দান্ত শট ফিরিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক ফেবিয়ানস্কি। ৭০ তম মিনিটে আবারও গোল করার সহজ সুযোগ হারায় ওয়েস্ট হ্যাম।

পরের মিনিটে সু্যোগ পেয়ে যায় চেলসিও। কিন্তু এবার শট গোলে রাখতে ব্যর্থ হন মাউন্ট। ৮৪ তম মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে রোমেলো লুকাকুকে ফাউল করেন ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার ক্রেগ ডসন।

রেফারি প্রথম ডসনকে হলুদ কার্ড দেখালেও পরে সিদ্ধান্ত বদলে লাল কার্ড দেখান।

Reneta

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জরগিনহো। গোলশূন্য ড্রয়ের দিকে ম্যাচ যখন আগাচ্ছিল ঠিক তখনই চমক নিয়ে আসেন পুলিসিচ। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করেন মার্কিন ফরোয়ার্ড। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট হ্যামচেলসিপুলিসিচপ্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT