চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াসিম-ওয়াকার-ব্রেট লি’দের ছাড়িয়ে মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে আগের ম্যাচে ৫ উইকেট নিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন। ওয়ানডেতে উইকেট সংখ্যা তিনঅঙ্কে নিতে আর কেবল দুই উইকেট দরকার ছিল মোস্তাফিজুর রহমানের। ইমাম-উল হক আর হারিস সোহেলকে আউট করে পাকিস্তানের বিপক্ষে অনুমিতভাবেই সেটা করে ফেলেছেন। হারিসকে আউট করে কীর্তি ছুঁয়েছেন। শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন কাটার মাস্টার। বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে দুবার পাঁচ উইকেটের কীর্তিও তার।

একশ উইকেট নিতে ৫৪ ম্যাচ লাগল মোস্তাফিজের। বাংলাদেশের হয়েছে দ্রুততম হিসেবে স্পর্শ করেছেন এই মাইলফলক। সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসে চতুর্থ দ্রুততম হিসেবে ১০০ উইকেটে পৌঁছেছেন। পেছনে ফেলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, ব্রেট লি, ডেনিস লিলি, শেন ওয়ার্ন, ট্রেন্ট বোল্ট, কার্টলি অ্যামব্রোস ও ইয়ান বিশপদের মতো গ্রেটদের।

ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের দখলে। ৪৪ ম্যাচে সেঞ্চুরি পূরণ করেছেন আফগান খান। মিচেল স্টার্কের লেগেছে ৫২ ম্যাচ। পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলায়েন মোস্তাক ৫৩ ম্যাচে পেয়েছিলেন ১০০ উইকেট। নিউজিল্যান্ডের শেন বন্ডও ৫৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে থাকলেন মোস্তাফিজের সঙ্গে।

এবারের বিশ্বকাপে শুরুতে ধারাবাহিকতার অভাবে ভুগলেও শেষদিকে বেশ ছন্দ পেয়েছেন মোস্তাফিজ। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ছন্দে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ৯ ম্যাচের আট ইনিংসে ২০ উইকেট নিয়ে দ্বিতীয়স্থানে থাকলেন আসরে উইকেট সংগ্রাহকের শীর্ষ তালিকায়। তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল মিচেল স্টার্ক। অজি পেসারের নামের পাশে এখন পর্যন্ত ২৪ উইকেট।

এই বিশ্বকাপে মোস্তাফিজের এটি দ্বিতীয়বার পাঁচ উইকেট নেয়ার ঘটনা। এর আগে ভারতের বিপক্ষে আগের ম্যাচেই পাঁচ শিকার করেছেন। সবমিলিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ তারকা যুক্ত হল ফিজের নামের পাশে।

মোস্তাফিজের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের দখলে। ৬৯ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। মাশরাফী বিন মোর্ত্তজা ১০০ উইকেট নিয়েছিলেন ৭৮ ম্যাচে।

Reneta

হারিস সোহেল ছাড়া ম্যাচে মোস্তাফিজ আউট করেছেন ইমাম-উল হক, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম ও সাদাব খানকে। এরমধ্যে বাঁ-হাতে সাদাবের দুর্দান্ত এক ফিরতি ক্যাচ নিয়েছেন নিজের বলেই। যে ক্যাচ টুর্নামেন্টেরই সেরা কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে!

মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের আর মাত্র পাঁচজন বোলারের ওয়ানডে ক্রিকেটে ১০০ বা তার বেশি উইকেট আছে। অধিনায়ক মাশরাফী ২১৫ ম্যাচে ২৬৫, সাকিব আল হাসান ২০৬ ম্যাচে ২৬০, আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচে ২০৭, রুবেল হোসেন ৯৯ ম্যাচে ১২৪ ও মোহাম্মদ রফিক ১২৩ ম্যাচে ১১৯ উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT