চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের সেঞ্চুরি, আমিরের ক্যারিয়ার সেরা প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শাহিন শাহ আফ্রিদির করা ৩৬তম ওভারের প্রথম বলকে প্রথম স্লিপ দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। বল সীমানা দড়ি ছুঁতেই শুরু হয়ে গেল সেই চেনা উল্লাস। প্রথমে ভোঁ দৌড়, পরে হাত ছুঁড়ে শূন্যে লাফ। ২১ মাস পর সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। বল টেম্পারিং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে প্রথম। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনারের শতকের দিনে ক্যারিয়ার সেরা বোলিং মোহাম্মদ আমিরের। পাকিস্তানকে ৩০৮ রানের লক্ষ্য দিয়েছে অজিরা।

টন্টনে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া শুরুতে বড় রানের ইঙ্গিত দিলেও থেমেছে ৩০৭ রানে। কুপার্স অ্যাসোসিয়েশন মাঠে যা তৃতীয় সর্বোচ্চ ইনিংস। নিজের ১৫তম সেঞ্চুরিতে (১০৭) যেমন স্বস্তি ফিরিয়েছেন ওয়ার্নার, তেমনি ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে সমালোচনা মাটিচাপা দিয়েছেন আমির।

সেঞ্চুরির পথে ওয়ার্নার ধন্যবাদ দিতে পারেন অধিনায়ক ও ওপেনিং সঙ্গী অ্যারন ফিঞ্চকে। মাত্র ২২ ওভারে দুজনের ১৪৬ রানের উদ্বোধনী জুটি, সময়টাতে পাকিস্তানি পেসারদের যত ঝড়-ঝাপটা বেশিরভাগই সামলেছেন অজি অধিনায়ক। জীবন পেয়েছেন কমপক্ষে চারবার! আমির-ওয়াহাবের গতিময় বাউন্স সয়ে শেষ পর্যন্ত সেঞ্চুরি অবশ্য পাননি ফিঞ্চ, ৮৪ বলে ৮২ করে আমিরকে চড়াও হয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন হাফিজের হাতে।

Banglabid

ওয়ার্নারকে পেস-তোপ সইতে হয়নি এমনও নয়। এদিন উইকেটে মাটি কামড়ে পড়ে থাকার ফলটাই সেঞ্চুরিতে পূর্ণতা দিয়েছেন বাঁহাতি তারকা। ১০২ বলে দেখা পান সেঞ্চুরির। বেশিক্ষণ টেকেননি পরে। আফ্রিদির বলে ইমামকে ক্যাচ দিয়েছেন ১১১ বলে ১০৭ রানের ইনিংস খেলে, ১১ চারের সঙ্গে এক ছক্কায় সাজানো শতক।

ওয়ার্নার যখন ফিরছেন তার আগে থেকেই রানের গতি কমা শুরু অজিদের। বাকি ব্যাটসম্যানরা কেউই সেভাবে উইকেট থিতু হতে পারেননি। মূল কারণটা আমিরের বিধ্বংসী বোলিং।

ম্যাচে যেভাবে দুহাতে রান বিলিয়েছেন সতীর্থরা, তার উল্টো পথে হাঁটেন আমির। ১০ ওভার বল করে দিয়েছেন মাত্র ৩০ রান, তাতে ঝুলিতে ৫ উইকেট। বাকিদের মধ্যে ওয়াহাব রিয়াজের রান গড় কেবল ছয়ের নিচে (৫.৫০)। ২টি মেডেন ওভারও করেছেন আমির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেভিড ওয়ার্নারবিশ্বকাপ-২০১৯মোহাম্মদ আমির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন বাজেট চাই

পরবর্তী

জাকারবার্গের ডিপফেক ভিডিও সরাবে না ফেসবুক

পরবর্তী

জাকারবার্গের ডিপফেক ভিডিও সরাবে না ফেসবুক

২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ বৃহস্পতিবার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT