চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ওয়ানডের সিরিজ হাতছাড়া অস্ট্রেলিয়ার। আরেকটি হারেই সামনে হোয়াইটওয়াশের শঙ্কা। এমন ম্যাচে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়াল অজিরা। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ভারতকে ২১ রানে হারিয়েছে সফরকারীরা।

৩৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালই করে ভারত। দুই ওপেনার অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা অর্ধশতরান করেন। রাহানে ৫৩ রান করে আউট হন। ৬৫ রান করে কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন রোহিত। ২১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এদিনও শুরুতে ঝড়ে আভাস দিয়েও ৪১ রান করে ফেরেন হার্দিক পান্ডিয়া।

এরপরই পথ হারাতে থাকে ভারত। কেদার যাদব ৬৭ ও মনিষ পান্ডে ৩৩ রান করলেও পরে সেটি কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। প্রয়োজনীয় রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি স্বাগতিকদের শেষ দিকের ব্যাটসম্যানরা। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩১৩ রানেই থামে ভারত।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের শতরান ও অ্যারন ফিঞ্চের প্রায় শতরানের সুবাদে ৫ উইকেটে ৩৩৪ রান করে স্টিভ স্মিথের দল। ওয়ার্নার ১১৯ বলে ১২৪ রানের ঝোড়ো ইনিংস খেলে কেদার যাদবের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। নিজের শততম ম্যাচে শতরানের কৃতিত্ব অর্জন করেন ওয়ার্নার।

বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন অজি তারকা। তার আগে শততম ম্যাচে শতরান করেছেন তিন ক্যারিবীয় গর্ডন গ্রিনিজ, ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ান। এছাড়া নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক এই কৃর্তি গড়েছিলেন।

ওয়ার্নানের দিনে ফিঞ্চও শতরানের পথে এগিয়ে যাচ্ছিলেন। তবে ৯৪ রানের মাথায় তাকে ফিরিয়ে দেন উমেশ যাদব। অধিনায়ক স্মিথ ৩ রানে ফেরেন। তাকেও ফিরিয়ে দেন উমেশ। শেষদিকে ট্রাভিস হেড ২৯ ও পিটার হ্যান্ডসকম্ব ৪৩ রান করেন।

Reneta

উমেশ ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন। সিরিজের প্রথম তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বসেই গড়লেন এক টুকরো বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

যতদিন দায়িত্বে আছেন, প্রভাব খাটিয়ে কিছু করিয়ে নেওয়া যাবেনা গভর্নর

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT