চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়াকফ সম্পত্তির দখল নিতে গোলাগুলি, নিহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:০১ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়ায় ওয়াকফ সম্পত্তির বিরোধ নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে দুই যুবক নিহত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় পেকুয়ার সদর ইউনিয়নের বিলাহাসুরা গ্রামের জমিদার শওকত মিয়ার প্রায় ৩৪ একর সম্পত্তির দখল-বেদখলকে কেন্দ্র করে স্থানীয় দু’পক্ষের মধ্যে ওই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সেসময় ৬টি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ৩টি মোটর সাইকেল ও ১ টি জীপ গাড়ি জব্দ করা হয়  এবং ঘটনাস্থল থেকে ১১ জনকে হেফাজতে নেয় পুলিশ।

Banglabid

নিহতরা হলেন, একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (৪২) ও অপরপক্ষের জাহাঙ্গীরের ছেলে আজিজুল হক প্রকাশ রাখাল (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়:  শওকত মিয়ার ৩৪ একর ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিল একই গ্রামের মোস্তাক আহমদের ছেলে ও পেকুয়া ইউপি’র সাবেক সদস্য মমতাজুল ইসলাম। মমতাজের ভোগ দখলে থাকা সম্পত্তি ফিরে পেতে শওকত মিয়া একই গ্রামের আলমগীর ও তার ভাগিনা জালালের সাথে রেজিস্ট্রি চুক্তি করেন। চুক্তির পর থেকে সেই সম্পত্তি উদ্ধারে মরিয়া দু’পক্ষ।

‘‘এ নিয়ে তাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। গত তিনদিন আগে আলমগীর ও জালাল চকরিয়া থেকে কিছু ভাড়াটে সন্ত্রাসী এনে  বিরোধপূর্ণ সম্পত্তি দখলে নেন। এ নিয়ে দু’পক্ষের বিরোধ চরম আকার রুপ নেয়। তারই ধারাবাহিকতায় শনিবার দু’পক্ষের গোলাগুলিতে  মমতাজ গ্রুপের নেজাম ও  অপরপক্ষ  আলমগীরের ভাতিজা আজিজ নিহত হয়।’’

Reneta

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. মুজিবুর রহমান বলেন: দু’জনের মৃতদেহ পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

পেকুয়া থানার ওসি (তদন্ত)  মো. মিজানুর রহমান বলেন: পুলিশের অভিযান এখনো চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল অপসারণের কাজ শুরু’

পরবর্তী

উপমা ও শিল্পমূল্যের কাঠগড়ায় ‘পুরান ঢাকার কাজল ১৯৭১’

পরবর্তী

উপমা ও শিল্পমূল্যের কাঠগড়ায় ‘পুরান ঢাকার কাজল ১৯৭১’

সম্পদ

তারুণ্যই দেশের সম্পদ: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT