চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওলামা-মাশায়েখ মহাসম্মেলনে ছড়িয়ে দেয়া হলো শান্তির যে বাণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

‘হে মুসলমান ভাইয়েরা, নিরাপরাধ ব্যক্তিকে হত্যা ইসলামে বড় অপরাধ। আমরা নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারি না। কোনো মুসলমানকে কোনো মুসলমান হত্যা করতে পারে না। বিধর্মীকেও অন্যায়ভাবে হত্যা করতে পারে না।’

সমগ্র মুসলিম উম্মাহর প্রতি এ আহ্বান  সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুন নববি কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম’র।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওলামা মাশায়েখ মহাসম্মেলনে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ওই ব্যক্তিদের হত্যা করা যাবে না, যারা মুসলমানদের দেশে বাস করে এবং বিধর্মী। তাদের জান-মালের দায়িত্বও আল্লাহ মুসলমানদের দিয়েছে। আজকাল দেখছি মুসলমানরা মুসলমানদের হত্যা করছে, রক্ত প্রবাহিত হচ্ছে, এদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না।’

Banglabid

যারা ইসলামের নামে জঙ্গিবাদি কর্মকাণ্ডে যুক্ত বা এ আদর্শ দ্বারা উদ্বুদ্ধ তাদের হুঁশিয়ার করে পবিত্র মসজিদের এ ইমাম আরও বলেন, ‘যারা মানুষ হত্যা করে তাদের জন্য জাহান্নাম রয়েছে যারা দেশের শান্তি বিনষ্ট করতে চায়, দেশে অশান্তি নিয়ে আসতে চায়, যারা জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কিত তারা জাহান্নামে যাবে। মনে রাখবেন, ইসলামে করেকটি হারাম কাজের মধ্যে যারা মানুষক ভয় ভীতি দেখায়, যারা সন্ত্রাস জঙ্গি কর্মকাণ্ড করে এদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই। ’

ইসলামে জঙ্গিবাদের কোনও অবস্থান নেই বলে উল্লেখ করে মসজিদুন নববির খতিব শায়েখ ড. আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাশেম বলেন, ‘ইসলাম ধর্ম জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে মুক্ত। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান নেই। যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসে লিপ্ত তাদের সঙ্গে ইসলামের কোনও সম্পর্ক নেই।’

ইসলামকে বিশ্বের সব মানুষের মানবতার ধর্ম উল্লেখ করে মসজিদে নববির খতিব বলেন, ‘আমাদের ধর্ম পবিত্র ও শান্তির ধর্ম। ইসলাম ধর্ম আমাদের শ্রদ্ধা করতে শিখিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদকে ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্ম ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মিলেমিশে থাকার শিক্ষা দেয়। কোরআন আমাদের শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার। ইসলাম ভ্রাতৃত্ব, শিক্ষা ও একে অপরকে শ্রদ্ধা করার শিক্ষা দেয়। ইসলাম এমন একটি ধর্ম যেটা বোঝা ও আমল করা সবার জন্য অতিসহজ। ইসলাম বিশ্বের সব মানুষের মানবতার ধর্ম। ইসলাম ক্ষমা করা ধর্ম।’

Reneta

ওলামা-মাশায়েখদের এ সম্মেলন ইসলামের সঠিক চেহারা তুলে ধরবে মন্তব্য করে খবিত বলেন, ‘ইসলাম কোনও যুগের বিপক্ষে নয়। সুশৃঙ্খলভাবে জীবনযাপনের শিক্ষা দিয়েছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। কোনও দেশ, কোনও সমাজ ও কোনও সীমানা আমাদের বিভক্ত করতে পারে না। যেখানেই থাকি না কেন আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। আজকের এ সম্মেলন ইসলামের সঠিক চেহারা তুলে ধরবে। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আগামীতে আরও মজবুত হবে।’

ইসলামের মূল বাণী ছড়িয়ে দিয়ে জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ যারা এখানে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামায়ে ইকরাম এসেছেন, আমরা চাই তারা স্ব স্ব এলাকায় জনগণের কাছে ইসলামের মূল বাণী পৌছে দেবেন। আপনারা অন্যদের শিক্ষা দেবেন যেন কেউই অহেতুক জঙ্গিবাদে জড়িয়ে এই ধর্মের মূল বাণীর ক্ষতি না করে।’

ইসলাম ধর্মে নিবেদিতদের সঠিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামের প্রকৃত শিক্ষা সবার সঙ্গে বন্ধুত্ব এবং সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। আমরা এটা পালন করতে পেরেছি। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে। আমাদের ধর্ম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। এ ধর্মে নিবেদিতরা যেন ঠিকভাবে সব পালন করতে পারেন সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা চাই, ধর্মকে কেউ যেন হেয় না করে। মুসলমান ভাই-ভাই হিসেবে বসবাস করবে।’

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা-মাশায়েখদের এ মহাসম্মেলন আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে যে সম্মেলনে জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চারিত হয় জোরালো আওয়াজ। ডাক আসে প্রতিরোধের।

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমামখতিবপ্রধানমন্ত্রীমসজিদে নববী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শেষ’ টসে মাশরাফির হাসি

পরবর্তী

একাদশে নেই তামিম

পরবর্তী

একাদশে নেই তামিম

মেহেদী হাসান মিরাজ

মিরাজের চক্রপূরণ

সর্বশেষ

রাশিয়ার পোদোলস্কের কাছে কোলেদিনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইউক্রেনীয় ড্রোন হামলা

যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের শর্ত ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যে আলোচনা

আগস্ট ১৮, ২০২৬

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT