বিনোদন

ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল ছবিতে স্কারলেট

ওয়েস অ্যান্ডারসন ও স্কারলেট জোহানসন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস অ্যান্ডারসন ও স্কারলেট জোহানসনের ছবি, যেখানে তারা একসঙ্গে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড পরিচালক ওয়েস অ্যান্ডারসনের নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন ‘ব্ল্যাক উইডো’ তারকা স্কারলেট জোহানসন।

স্কারলেট জোহানসন কোন চরিত্রে থাকছেন, সেই বিষয়েও কিছু জানানো হয়নি। ছবির কাহিনী সম্পর্কেও কিছু জানাননি নির্মাতা।

ওয়েস অ্যান্ডারসনের রচনা ও পরিচালনায় এ চলচ্চিত্রে স্কারলেট ছাড়াও অভিনয় করবেন টম হ্যাংকস, মারগো রবি, অ্যাড্রিয়েন ব্রডি, বিল মারে, টিলডা সুইনটন সহ আরও অনেকে। এ মাসের শেষদিকে স্পেনে এ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। সেপ্টেম্বরে শেষ হয়ে শুটিং।

ওয়েস অ্যান্ডারসন নির্মিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘বটল রকেট’ (১৯৯৬), ‘দ্যা রয়াল টেনেনবমস’ (২০০১), ‘দ্যা দার্জিলিং লিমিটেড’ (২০০৭), ‘ফ্যানটাসটিক মি. ফক্স’ (২০০৯), ‘মুনরাইজ কিংডম’ (২০১২), ‘দ্যা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ (২০১৪) এবং ‘আইল অফ ডগস’ (২০১৮)।

বিষয়:স্কারলেট জোহানসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…